ঈদ পুনর্মিলনী, দ্বি-বার্ষিক সম্মেলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬
গত ৩ জিলক্বদ ১৪৪৭ হিজরী, ২১ এপ্রিল ২০২৬ ইং, রোজ মঙ্গলবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ছোটপুল পশ্চিম শাখার উদ্যোগে
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, দ্বি-বার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
প্রধান অতিথি: জনাব আবু মুছা চৌধুরী, সদস্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডাবলমুরিং থানা (আহবায়ক কমিটি)
প্রধান বক্তা: জনাব হাজ্বী সগির আহমেদ, সদস্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডাবলমুরিং থানা (আহবায়ক কমিটি)
বিশেষ অতিথিবৃন্দ: হাজ্বী মোঃ জামাল, সাধারণ সম্পাদক, বায়তুল জান্নাত জামে মসজিদ ও ছোটপুল পশ্চিম মহল্লা সমাজ পরিচালনা কমিটি,
হাজ্বী মঞ্জুর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক, বায়তুল জান্নাত জামে মসজিদ ও ছোটপুল পশ্চিম মহল্লা সমাজ পরিচালনা কমিটি
জনাব সাইফুল ইসলাম সদস্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডাবলমুরিং থানা (আহবায়ক কমিটি)
সভাপতিত্ব করেন: জনাব আবদুর রহিম চৌধুরী, সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ২৭ নং ওয়ার্ড শাখা
সঞ্চালনা করেন: মনজুর আহমেদ, সাধারণ সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ২৭ নং ওয়ার্ড শাখা।
এছাড়াও মহল্লার সম্মানিত মুরব্বীগণের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ফয়েজ আহমেদ, জনাব ইসহাক, জনাব শাহজাহানসহ গাউসিয়া কমিটি ছোটপুল পশ্চিম শাখার সদস্যবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত কার্যকরী পরিষদ (২০২৬–২০২৭):
সভাপতি: হাজ্বী মোঃ আলী আহাদ, সাধারণ সম্পাদক: ইসতিয়াক হোসেন, সাংগঠনিক সম্পাদক: শায়েখ বিন আলম (মিশাল), নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যকে শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি জনাব আবদুর রহিম চৌধুরী।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।