চট্টগ্রাম: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রামের প্রিন্স অব চিটাগাং-এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, গণমাধ্যম ও মানবাধিকার ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও এবং মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আবুল বাশর আবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার এর ক্রাইম রিপোর্টার এস. এম. মইনুদ্দিন, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর কমিটির সদস্য এ কে এম নুরুল হুদা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ সামেদ-সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের মূল শিক্ষা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের সচেতন মানুষ যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, অসহায় নারী, পুরুষ ও শিশুদের কল্যাণে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।