September 15, 2026, 12:45 am

চট্রগ্রামে বাশার গ্রুপ এবং আলহাজ্ব সফিয়া–মমতাজুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে খতমে কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter
মোহাম্মদ ইউছুপ | শাপলা টেলিভিশন
  • Update Time : Sunday, March 15, 2026
  • 443 Time View

চট্টগ্রাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কুরআন ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাশার গ্রুপ এবং আলহাজ্ব সফিয়া–মমতাজুল হক ফাউন্ডেশন। রবিবার (২৫ রমজান ১৪৪৭ হিজরি) বন্দরনগরী চট্টগ্রামের প্রিন্স অব চিটাগাং-এর হল প্রিন্স গার্ডেনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার আবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরাবিয়ান লিডারশিপ মাদরাসার অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমি। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ ইসমাইল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক শাহ নেওয়াজ এবং বিশিষ্ট আলেমেদ্বীন কাজি শিহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবতার শিক্ষা দেয়। তিনি বলেন, কুরআনের শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সমাজে দারিদ্র্য দূরীকরণ ও অসহায় মানুষের কল্যাণে যাকাতের যথাযথ আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ইসলামের বিধান অনুযায়ী যাকাত আদায় করে সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবুল বাশার আবু বলেন, পবিত্র কুরআনের আলোকে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution