1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
ব্যানার রক্ষায় সিসি ক্যামেরা বসালেন জামায়াত প্রার্থী - SHAPLA TELEVISION
February 11, 2026, 10:33 pm

ব্যানার রক্ষায় সিসি ক্যামেরা বসালেন জামায়াত প্রার্থী

নোয়াখালী, প্রতিনিধি
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • 18 Time View

নির্বাচনি প্রচারণার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলা রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সেগুলোর ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন। সম্প্রতি এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনি প্রচারণার ব্যানার ও পোস্টার চুরি এবং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। এমন পরিস্থিতিতে নিজ উদ্যোগে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছেন জামায়াতের প্রার্থী।

সরেজমিনে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি নির্বাচনি ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এতে দুষ্কৃতকারীরা ব্যানার ক্ষতিসাধন করতে নিরুৎসাহিত হবে।

নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং প্রচারণার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ বলেন, “নির্বাচনি প্রচারণার ব্যানার বারবার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়েই সিসি ক্যামেরা স্থাপন করেছি।”

অন্যদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলার ইউএনও নাছরিন আকতার বলেন, নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান তিনি।

📌 আসন পরিচিতি

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন।

পুরুষ ভোটার: ২ লাখ ৩৩ হাজার ৭১১ জন

নারী ভোটার: ২ লাখ ১৮ হাজার ৭১৪ জন

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV