1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
লাইফ সাপোর্টে এমপি ইসরাফিল - SHAPLA TELEVISION
March 22, 2026, 1:10 am

লাইফ সাপোর্টে এমপি ইসরাফিল

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৫, ২০২০
  • 504 Time View

শাপলা ডেস্ক :
গুরুতর অসুস্থ হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে।
শনিবার (২৫ জুলাই) রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেন। সুলতানা পারভীন জানান, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান।
এরপর ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারো তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থার উন্নতি হয়নি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV