1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
শাপলা কমিউনিটি সেন্টার উদ্যোগে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত - SHAPLA TELEVISION
March 2, 2026, 10:47 pm

শাপলা কমিউনিটি সেন্টার উদ্যোগে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২, ২০২৬
  • 32 Time View

প্রতিবছরের ন্যায় এ বছরও শাপলা কমিউনিটি সেন্টার এর (বাইতুল জান্নাত-এর আর্থিক প্রতিষ্ঠান) উদ্যোগে ইফতার মাহফিল, সাধারণ সভা ও বার্ষিক লভ্যাংশ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সেকান্দার (২৭ নং ওয়ার্ড)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব কামাল সরদার।

সভায় সভাপতিত্ব করেন শাপলা কমিউনিটি সেন্টার-এর সভাপতি হাজী আমির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি হাজী নুরুল আফসার, হাজী জামাল (সেক্রেটারি, ছোটপুল পশ্চিম মহল্লা ও বায়তুল জান্নাত জামে মসজিদ), মনির আহমদ লেদু (সহ-সভাপতি, ছোটপুল মহল্লা), মনির আহমেদ (সিনিয়র সহ-সভাপতি, শাপলা কমিউনিটি সেন্টার), মনজুর আহমদ (সহ-সভাপতি, শাপলা কমিউনিটি সেন্টার), আব্বাস, ইমরানসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমতিয়াজ মোরশেদ চৌধুরী।

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সদস্যদের মাঝে বার্ষিক লভ্যাংশ চেকের মাধ্যমে বিতরণ করা হয়। পাশাপাশি বায়তুল জান্নাত জামে মসজিদ-এর জন্যও লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV