October 17, 2026, 12:40 pm

২২ বছরের তরুণীকে বিয়ে করে আলোচনায় ৭০ বছরের বৃদ্ধ

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 432 Time View

“বয়স শুধু একটি সংখ্যা”—বিয়ে প্রসঙ্গে বহুল প্রচলিত এই কথাটিই যেন বাস্তবে রূপ দিলেন পাকিস্তানের এক ব্যক্তি। ৭০ বছর বয়সী হাকিম বাবর জিয়া ২২ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

ঘटनাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের চাকলালা এলাকায়। চলতি সপ্তাহে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় তুমুল আলোচনা।

ভাইরাল হওয়া এই ঘটনার পর বিভিন্ন কনটেন্ট নির্মাতা হাজির হন বাবর জিয়ার বাড়িতে। তিনি বলেন, “আমাদের বিয়েটা একই সঙ্গে পারিবারিকভাবে ঠিক করা এবং ভালোবাসার বিয়ে। আমরা আগে একে অপরকে পছন্দ করি, এরপর পরিবারের সম্মতিতে নিকাহ সম্পন্ন করি।”

নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “বয়স কেবল একটি সংখ্যা। মানুষের মনটাই আসল। মন যদি তরুণ থাকে, সেটাই গুরুত্বপূর্ণ। তিনি একজন তালাকপ্রাপ্ত নারী ছিলেন। এটি আল্লাহর হুকুম এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই বিয়ে করেছি।”

সমালোচনার জবাবে তিনি আরও বলেন, “আমি অবৈধ সম্পর্কে জড়াইনি। তাহলে মানুষ কেন নেতিবাচক মন্তব্য করছে? বরং অনেকে গার্লফ্রেন্ড রাখে, সম্পর্ক করে কিন্তু বিয়ে করে না।”

নববধূও স্বামীর সঙ্গে একমত পোষণ করে বলেন, সত্যিকারের ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা নয়। এই দম্পতি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর তারা ওমরাহ পালনের পরিকল্পনা করেছেন। এরপর তারা নেদারল্যান্ডস ভ্রমণে যেতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের বড় ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ বৈধ সম্পর্ককে সমর্থন জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution