October 23, 2026, 1:20 am

অনাপুশিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ উদ্বোধন আজ

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021
  • 894 Time View

বার্তা বিভাগ :
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ (অনাপুশিক) ফাউন্ডেশনের মানবিক কর্মসূচির অংশ হিসেবে অসহায় শাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। আজ সোমবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় কর্মসূচির উদ্বোধন হবে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত প্রায় একযুগ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করে আসছে অনাপুশিক ফাউন্ডেশন। এবছর সংগঠনটি চট্টগ্রাম নগরীর শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘একটি কাপড় দেবে, পুরনো হলেও চলবে!’ এই শ্লোগানকে সামনে নিয়ে এবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকায় ফাউন্ডেশনের চট্টগ্রাম কার্যালয়ের সামনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এবছরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবে অনাপুশিক ফাউন্ডেশন।
জানা গেছে, চলতি বছর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নতুন ও পুরাতন কাপড় দিয়ে সহযোগিতা করতে সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয় শাপলা টেলিভিশনে। এ আহ্বানে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
অনাপুশিক ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী জানান, সোমবার শীতবস্ত্র সুন্দরভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধনে সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষকসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি জানান, এবার যে পরিমাণ গরম কাপড় সংগ্রহ হয়েছে, তাতে বেশকিছুদিন বিতরণ করা যাবে।
দেশের বিভিন্নস্থানে থাকা ফাউন্ডেশনের সদস্যদেরকে এই মানবিক কাজ বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন এইচ এম ওসমান গনি চৌধুরী।
উল্লেখ্য, অসহায় নারী-পুরুণ ও শিশু কল্যাণ (অনাপুশিক) ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মিডিয়া পার্টনার থাকছে শাপলা টেলিভিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution