October 17, 2026, 12:26 pm

অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2020
  • 544 Time View

বার্তা বিভাগ :

করোনা ভাইরাসের কারণে চার মাসেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে দেশের সব ধরণের ক্রিকেট। তবে আশার কথা, দীর্ঘদিন পর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিরেছে ক্রিকেটারদের অনুশীলন।
ক্রিকেটারদের আগ্রহের ভিত্তিতে ব্যক্তিগতভাবে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাণ ফিরে পেতে শুরু করেছে মিরপুরের হোম অব ক্রিকেট।
১৯ জুলাই রোববার মিরপুরে স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। সকাল ১০টায় অনুশীলনের সময় নির্ধারণ করা থাকলেও মুশফিক সকাল সাড়ে ৮টায় অনুশীলনে চলে আসেন। এসে ৯টা ২৫ মিনিট পর্যন্ত রানিং করেই ইনডোরে ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
মোহাম্মদ মিঠুন অনুশীলনে এসে আগে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। এরপর রানিং করেন একাডেমি মাঠে। আর পেসার শফিউল ইসলাম সকাল সোয়া ১১টার দিকে এসে রানিং করেছেন।

করোনার কারণে অন্যান্য ক্রিকেটাররা এখনও অনুশীলনে ফিরেননি। ঢাকা থেকে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম এই চার ক্রিকেটার অনুশীলনের জন্য অনুমতি চেয়েছিলেন।
এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution