October 17, 2026, 11:07 am

অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2020
  • 600 Time View

বার্তা বিভাগ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সারাদেশের মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সরকারি নিবন্ধিত সংগঠন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী বলেন, সারাবিশ্বসহ বাংলাদেশে করোনার ছোবলে অনেকের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এসময়ে পবিত্র ঈদুল আযহার সকল বিধি-বিধান যেন সকলে স্বাস্থ্যবিধি মেনে পালন করতে পারেন মহান আল্লাহ সেই তৌফিক দান করুন। তিনি এসময় কোরবানী দাতাদের প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি করোনা থেকে মুক্তি পেতে ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution