October 21, 2026, 10:13 pm

আজ চট্টগ্রামের পাহাড়তলী নোয়াপাড়ায় আজিমুশশান নূরানী জলসা

Reporter Name
  • Update Time : Sunday, December 20, 2020
  • 661 Time View

চট্টগ্রাম অফিস :
ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বড়পীর আবদুল কাদের জিলানী (র.) এর ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষ্যে আজিমুশশান নূরানী জলসার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এ কে খান মোড় সংলগ্ন মাহমুদ খান জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হবে। নোয়াপাড়া পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বড়পীর আবদুল কাদের জিলানী (র.) ফাতেহা ইয়াজ-দাহুম উদযাপন কমিটির ৩৫তম আয়োজন এটি।
মাহফিলে সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ ও বারবী শরীফ, নাত এর মাহফিল, মিলাদ মাহফিল এবং রাতে তবারুক বিতরণ করা হবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ সওদাগর।
আয়োজনে প্রধান আলোচক থাকবেন খাজা কালুশাহ (র.) জামে মসজিদের খতিব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। মাহফিলে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতা হাজী বশির আহমদ, মো. ইদ্রিস সওদাগর এবং আবদুর রহিম।
তাঁরা উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য এবং সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution