October 19, 2026, 5:06 pm

এইচএসসি’র বিষয়ে ঘোষণা আসবে আজ

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2020
  • 723 Time View

বার্তা বিভাগ :
করোনার কারণে স্থগিত হওয়া এইচএসসি (উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট) ও সমমানের পরীক্ষার বিষয়ে আজ ৭ অক্টোবর বুধবার ঘোষণা আসতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এব্যাপারে কথা বলার সম্ভাবনা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার দুপুর ১টার দিকে এইচএসসি পরীক্ষা বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী।
আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন বলে এর আগে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, এ সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসতে পারে।
প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও এবছর তারিখ ঘোষণা হলেও মার্চ মাস থেকে দেশে করোনা আক্রান্তের কারণে এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে পরীক্ষা শুরু করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution