October 19, 2026, 4:12 pm

করোনাক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2020
  • 892 Time View
সাদেক বাচ্চু (মাহবুব আহমেদ)।

বিনোদন ডেস্ক :

বহুমাত্রিক চরিত্রের অভিনেতা সাদেক বাচ্চু (প্রকৃত নাম মাহবুব আহমেদ) আর নেই। নানান শারীরিক অসুস্থতার পাশাপাশি করোনায় আক্রান্ত এই অভিনেতা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর।
জানা গেছে, হৃদরোগ, ডায়াবেটিস এবং করোনাক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ খবর নিশ্চিত করেছেন।
গুণী অভিনেতা সাদেক বাচ্চু দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। ৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গত শুক্রবার প্রাপ্ত ফলাফলে এই অভিনেতার করোনা ভাইরাস সনাক্ত হয়। কোভিড পজিটিভ হওয়ার পর আইসিইউ সাপোর্ট নিশ্চিত করার জন্য পারিবারিক সিদ্ধান্তে অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত দুই দিন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়। কিন্তু সবচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না-ফেরার দেশে।
চলচ্চিত্রে সাদেক বাচ্চু হিসেবে পরিচিত মাহবুব আহমেদ ১৯৫৫ সালের ১ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রে তিনি নেতিবাচক (ভিলেন) চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। জীবনে শেষ বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত ছিলেন সাদেক বাচ্চু। তাঁকে নতুন নাটক বা চলচ্চিত্রে কম দেখা যেত। এর আগে পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমায় ছিল তাঁর পদচারণ। নব্বইয়ের দশকে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। রেডিও বা টেলিভিশনের আগে তিনি অভিনয় শুরু করেন মঞ্চে। তাঁর নাট্যদলের নাম মতিঝিল থিয়েটার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির সভাপতি ছিলেন। চলতি বছর বইমেলার মুক্তমঞ্চে নাটক নিয়ে ওঠে তাঁদের দলটি।
মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে তাঁকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম। ১৯৭৪ সালে বিটিভিতে তিনি অভিনয় করেন ‘প্রথম অঙ্গীকার’ নাটকে। তাঁর অভিনীত নাটকের সংখ্যা এক হাজারেরও বেশি। তাঁর প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’।
সাদেক বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবননদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয়না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’ প্রভৃতি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution