October 22, 2026, 5:09 am

করোনাক্রান্ত বেগম জিয়াকে সিসিইউতে স্থানান্তর : নেয়া হতে পারে লন্ডন

Reporter
বার্তা বিভাগ :
  • Update Time : Monday, May 3, 2021
  • 619 Time View
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম জিয়া। (ফাইল চবি)

শ্বাসকষ্ট দেখা দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে (করোনারী কেয়ার ইউনিট) স্থানান্তর করে অক্সিজেন দেয়া হচ্ছে। এছাড়া সুচিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেয়া হতে পারে। এব্যাপারে সরকারের গ্রীন সিগনালের অপেক্ষায় আছেন পরিবারের সদস্যরা। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করতে লন্ডনে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র জানান, গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর গত ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করাতে নেওয়া হয়। এরই মধ্যে গত ২৫ এপ্রিল দ্বিতীয়দফা টেস্টেও করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২ মে পুনরায় করোনা টেস্ট করা হয়। কিন্তু ওই টেস্টেও তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে ৩ মে সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট অনুভব করায় বিকাল চারটার দিকে খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। একটি সূত্র জানায়, শ্বাসকষ্ট কমাতে খালেদা জিয়াকে অক্সিজেন দেয়া হয়েছে।
এদিকে লন্ডনের এক সূত্র নিশ্চিত করেছে, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান চাচ্ছেন খালেদা জিয়াকে বিশেষ বিমানে লন্ডনে নিয়ে চিকিৎসা করাতে। এ বিষয়ে তারা সব প্রস্ততি নিয়ে রেখেছেন। সরকারের পক্ষ থেকে গ্রীন সিগন্যাল পেলেই যে কোনো সময় বিশেষ বিমানে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution