October 20, 2026, 7:27 pm

করোনা সংক্রমণ না বাড়লে মধ্য অক্টোবরে খুলবে সিনেমা হল, জানালেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2020
  • 792 Time View
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বার্তা বিভাগ :
করোনা সংক্রমণ কমতে শুরু করলে এবং প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। সিনেমা হল মালিকদের সাথে সচিবালয়ে বৈঠক শেষে তিনি এই আশ্বাস দেন।
২১ সেপ্টেম্বর সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তথ্য সচিব কামরুন নাহার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন, সেক্রেটারি সম্রাটসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে সেটি যদি কমতে থাকে তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। তবে সেটি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। হল খোলা হলেও সেখানে স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। করোনা পরিস্থিতি অবনতি হলে সিদ্ধান্ত ভিন্নতর হবে।
তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হলের সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান যুক্ত। যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তাই সামগ্রিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, একসময় আমাদের ১২’শ সিনেমা হল ছিল, এখন ২’শ আছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বন্ধ সিনেমা হল চালু, হল আধুনিকায়ন ও নতুন হল নির্মাণ করতে বিশেষ তহবিল গঠনের অনুমোদন চেয়েছিলাম। প্রধানমন্ত্রী স্বল্প সুদে ঋণ দিতে তহবিল গঠনের অনুমোদন দিয়েছেন।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, সিনেমা হলগুলো খুলে দেওয়ার ঘোষণার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত জুলাই মাস থেকে তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছিলাম কীভাবে হলগুলো খোলা যায়। তথ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যে প্রস্তাবনা গেছে সেটাতে প্রধানমন্ত্রী সিনেমা হল মালিকদের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য যে বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দিয়েছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রণোদনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution