October 20, 2026, 9:40 pm

কর্মসূচি পালনে বিএনপিকে সহায়তা করবে পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, February 24, 2021
  • 535 Time View

বার্তা বিভাগ :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি পালনে বিএনপিকে পুলিশ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিএনপি নেতাদের এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম।
২৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পুলিশ সদর দফতরে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে আইজিপির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আবদুস সালাম।
তিনি বলেন, পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছি।
আইজিপির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution