October 16, 2026, 9:32 am

কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, January 2, 2025
  • 206 Time View

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার কেয়া গ্রুপের ৪ পোশাক তৈরি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা।
আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সকালে কেয়া কসমেটিকস লিমিটেডের (নীট কম্পোজিট ডিভিশন) পরিচালক এবং চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি নোটিশ কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ওই নোটিশে বলা হয়েছে, কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লি. (জরুন, কোনাবাড়ী, গাজীপুর)-এর শ্রমিক ও কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য আগামী ১ মে কারখানার সব কর্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।
গত ২৯ ডিসেম্বর থেকে জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। সেদিন শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি ফ্লাইওভার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা বকেয়া বেতনসহ ১০ দফা দাবি তোলেন। পরে যৌথ বাহিনীর সহায়তায় মালিক এবং শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে দাবি গুলো মেনে নেয় মালিক পক্ষ। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সাময়িক বন্ধ থাকা কারখানা ১ জানুয়ারি খুলে দিয়ে আবার আজ নতুন করে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution