October 17, 2026, 12:00 pm

কোটি টাকার সরকারি জমি উদ্ধার, ২ ইটভাটার জরিমানা

মোঃ ইউছুপ
  • Update Time : Thursday, January 2, 2025
  • 756 Time View

লক্ষ্মীপুর সদরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার এবং রামগতি উপজেলার দুটি অবৈধ ইটভাটাকে অর্থদণ্ড করা হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলার জকসিন বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি এক কোটি ১০ লাখ টাকার (১৫.৬৪ শতাংশ) জমিতে থাকা ২৮টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রামগতি উপজেলার দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশের জন্য হুমকিস্বরুপ দুটি চুল্লি বিনষ্ট করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাগুলোকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার দালাল বাজার এলাকায় উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ১৭ কোটি ২৭ লাখ টাকা মূল্যের (প্রায় ১ একর ৯০ শতাংশ) জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে জকসিন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশের জন্য হুমকিস্বরুপ ভাটাগুলোর দুটি চুল্লি বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাকিব ব্রিকস নামে এক ইটভাটাকে এক লাখ এবং মিরাজ অ্যান্ড আসিফ নামে অপর ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় আমিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution