October 17, 2026, 11:06 am

চট্টগ্রামে গত দুইদিনে করোনায় কেউ মারা যাননি, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৭

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2020
  • 558 Time View

বার্তা বিভাগ :
সোম ও মঙ্গলবার এই দুইদিনে চট্টগ্রামে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এষবওে মানুষের মধ্যে স্বস্তি অনেক বেড়েছে। তবে নতুন আক্রান্ত এখনও বন্ধ হয়নি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন কওে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭৬৪ জনে।
মঙ্গলবার আগের ২৪ ঘণ্টায় ৮৫৬টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে টানা দু’দিন করোনায় চট্টগ্রামে কোনো মৃত্যু ঘটেনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সিভাসু ল্যাব ছাড়া ৫টি এবং কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আর ২৩ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ২৬৭টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে আরও ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ৭১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution