1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা - SHAPLA TELEVISION
May 9, 2026, 3:50 am

চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 29 Time View

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি বিরল মশাবাহিত ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামের মারাত্মক ভাইরাসে আক্রান্ত ছিলেন। এ রোগ সাধারণত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ মে হঠাৎ জ্বর, তীব্র মাথাব্যথা ও বমির উপসর্গ দেখা দেয় ড. জুথির শরীরে। প্রথমে সাধারণ ভাইরাল জ্বর মনে হলেও দ্রুত অবস্থার অবনতি ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিক উপসর্গ ও শারীরিক অবস্থার ভিত্তিতে জাপানিজ এনসেফালাইটিসের সম্ভাবনা দেখা যায়। ভাইরাসের প্রভাবে তার মস্তিষ্কে একাধিক স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

ড. জাকিয়া সুলতানা জুথির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সিভাসু প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, ড. জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক সম্পন্ন করেছিলেন। সম্প্রতি তিনি সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্বামী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV