October 19, 2026, 8:11 pm

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে শীর্ষে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Saturday, September 12, 2020
  • 541 Time View
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। (ফাইল ছবি)

বার্তা বিভাগ :
বিশ্বের বিভিন্ন সমস্যা কবলিত দেশের শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম অর্জন করে আসছে অনেকদিন ধরে। এবার সেই সুনামের সাথে যুক্ত হলো আরেকটি রেকর্ড। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণ করে পৃথিবীতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ।
১২ সেপ্টেম্বর শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন বাংলাদেশি সৈন্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন। এতে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution