October 23, 2026, 1:23 am

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : Monday, February 22, 2021
  • 644 Time View

বার্তা বিভাগ :
মাস্টার্স সহ চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।
সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সকল চলমান পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
২২ ফেব্রুয়ারী সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ. তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি সংবাদ অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি. স্বায়ত্বশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হবে। আর আনুষ্ঠানিক ক্লাশ শুরুর আগে কোনো পরীক্ষা হবেনা।
শিক্ষামন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সকল পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা প্রদান করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসকল পরীক্ষা স্থগিত থাকবে।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তাদের পরীক্ষা কার্যক্রম স্থগিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution