October 20, 2026, 9:41 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ২৪ মে

Reporter Name
  • Update Time : Friday, February 26, 2021
  • 698 Time View

শিক্ষা ডেস্ক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু শুরু হবে। এব্যাপারে পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় হঠাৎ করে চলমান সকল পরীক্ষা স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদে নামেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা সকল পর্যায়ের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে। সকল পরীক্ষা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution