October 22, 2026, 12:46 pm

‘জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১শ’ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে’

Reporter Name
  • Update Time : Tuesday, January 7, 2025
  • 208 Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেয়ার জন্য প্রোপোজাল লেটার দেয়া হয়েছে । যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।
বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কতো টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution