October 17, 2026, 12:22 pm

নমুনা পরীক্ষা না করেই নিউ শেভরণের রিপোর্ট : প্রতিষ্ঠান সিলগালা

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2020
  • 546 Time View

বার্তা বিভাগ : রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার দায়ে চট্টগ্রামের বোয়ালখালীর নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৫ জুলাই বুধবার বিকেলে বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজার এলাকায় নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালানো হয়। বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন ।
ম্যাজিস্ট্রেট জানান, নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে কয়েকটি মেশিন থাকলেও রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে তা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া হচ্ছিলো। ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে আগেই ল্যাব টেকনেশিয়ান এবং ডাক্তারের সই নিয়ে রাখা হয়। পরে মনগড়া রিপোর্ট বানিয়ে ওই প্যাডে প্রিন্ট দেওয়া হয়।
তিনি বলেন, নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনেশিয়ান বা ল্যাব সহকারী ছিলেন না। প্যাডে যে চিকিৎসকের সই ছিলো. তিনিও এই বিষয়ে কিছু জানেন না বলে আমাদের জানিয়েছেন। এসব অপরাধ আমলে নিয়ে নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টার আমরা সিলগালা করে দিয়েছি। এছাড়া প্রতিষ্ঠানের মালিক আবু নইমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution