October 22, 2026, 1:11 am

পবিত্র মাহে রমজান শুরু বুধবার

Reporter
Reporter Name
  • Update Time : Tuesday, April 13, 2021
  • 721 Time View

বার্তা বিভাগ :

সন্ধ্যার পর থেকেই কিশোর মাহি খুশিতে টগবগ করে ফুটছে। বাবা বাসায় ফিরতেই দৌড়ে এসে জানালো, ‘বাবা চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা; আমার কি যে খুশি লাগছে!’
সত্যিই মুসলামানদের জন্য অতি পবিত্র এবং আনন্দের মাস মাহে রমজান। মঙ্গলবার বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৪ এপ্রিল বুধবার থেকে ১৪৪২ হিজরি সনের রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায় করেছেন ধম্যপ্রাণ মুসল্লিগণ। আর শেষরাতে সেহরী খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে প্রথম রমজানের সিয়াম সাধনা।
এর আগে ১৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসেন জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চাঁদ দেখা যাওয়ার খবর জানিয়ে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সোমবার চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার প্রথম রোজা পালন করা হয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে রোজা এবং ঈদও একদিন পর হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution