October 18, 2026, 12:16 pm

পাবনায় পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Thursday, December 26, 2024
  • 192 Time View

পাবনায় মুড়িকাটা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। গতকাল বুধবার বিকেলে সুজানগর উপজেলার পাবনা-সুজানগর মহাসড়ক অবরোধ করে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান তারা।
বিক্ষুব্ধ চাষিরা জানান, উত্তোলন মৌসুমে ভারতসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে পাবনায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না। এ পরিস্থিতিতে অবিলম্বে থেকে আমদানি বন্ধ করে মুড়িকাটা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি চাষিদের। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution