October 18, 2026, 2:42 pm

বাংলাদেশে ঈদুল আযহা ২১ জুলাই

Reporter
বার্তা বিভাগ :
  • Update Time : Sunday, July 11, 2021
  • 738 Time View

বাংলাদেশে ঈদুল আযহা ২১ জুলাই

বার্তা বিভাগ :
আগামী ২১ জুলাই বাংলাদেশে পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানীর ঈদ।
আজ ১১ জুলাই রবিবার দেশের আকাশে চাঁদ দেখার প্রেক্ষিতে এই ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানসহ অন্য বিশিষ্টজনেরা উপ¯ি’ত ছিলেন।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য মতে আজ ২৯ জিলক্বদ ১৪৪২ হিজরি, ২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।
তাই ২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১২ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ সোমবার থেকে পবিত্র জিলহজ্ব মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১০ জিলহজ্ব ১৪৪২ হিজরী, ৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০২১ খিষ্টাব্দ বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
প্রসঙ্গত, পবিত্র জিলহজ্ব মাসের ১০, ১১, ও ১২ এই তিন দিন সামর্থ্যবান মুুসলমানগণ আল্লাহর নামে পশু কোরবানীর মাধ্যমে ঈদুল আযহা পালন করতে পারেন। তবে সাধারণত ১০ জিলহজ্ব এই দিনেই ঈদুল আযহা উদযাপন করা হয়। এই দিনে সকালে ঈদগাহ অথবা মসজিদে দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় শেষে পশু কোরবানী করা হয়।
উল্লেখ্য, চাঁদ দেখার প্রেক্ষিতে আগামী ২০ জুলাই সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের আরও অনেক দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution