October 17, 2026, 10:44 am

বিপিএল অনিশ্চিত জেনে পিএসএলে নাম দিলেন সাকিব

Reporter Name
  • Update Time : Friday, December 27, 2024
  • 248 Time View

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। সেই আসরে সাকিব আল হাসানের খেলা এক রকম অনিশ্চিই বলা চলে। দেশে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ থাকায় এই মুহূর্তে সাকিবের দেশে না ফেরার সম্ভাবনায় বেশি। আর এই অনিশ্চিয়তার মাঝেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে নাম দিয়েছেন সাকিব।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিএসএল কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় সাকিবকে নিয়ে ৫৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নজরকাড়া শট, তার স্পিন ভেলকির কয়েকটি মুহূর্ত ভিডিওতে দেখানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্যাপশনে।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। তবে দশম আসর (২০২৫ পিএসএল) সে সময় হওয়ার সুযোগ নেই। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি।
যে কারণে পিএসএল মাঠে গড়ানোর কথা আইপিএলের সময়ে। ১১ জানুয়ারি হবে ২০২৫ পিএসএলের ড্রাফট। আর ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত। যেখানে দল পেলে পিএসএল খেলতে দেখা যাবে সাকিবকে।
অবশ্য এর আগেও পিএসএল খেলেছেন সাকিব। ২০১৬ সালে পিএসএলের প্রথম মৌসুমেই খেলেছেন সাকিব। এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে খেলেছেন ৩ আসর। যেখানে ১৪ ম্যাচে ১৬.৪৫ গড়ে করেছেন ১৮৫ রান। ফিফটি করেছেন ১টি। বোলিংয়ে ৭.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution