October 20, 2026, 8:25 pm

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

Md Yousuf Chowdhury
  • Update Time : Thursday, February 1, 2024
  • 325 Time View

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৭০)। তিনি নেত্রকোনা সদর থানার কুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার সকালে বমি হলে তাৎক্ষণিকভাবে আব্দুস সাত্তারকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ নিয়ে এবারের ইজতেমায় তিনজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution