October 17, 2026, 11:04 am

মাস্ক না পরায় চট্টগ্রামের পশুর হাটে জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2020
  • 541 Time View

চট্টগ্রাম অফিস :
মাস্ক না পরায় চট্টগ্রাম নগরীর সাগরিকা পশুর হাটে ৬ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৭ জুলাই সোমবার নগরীর সবচেয়ে বড় গরু-ছাগলের বাজার সাগরিকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, দুপুরে সাগরিকা বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে গরু-ছাগল বেচাকেনা করতে ইজারাদার, ব্যাপারি এবং ক্রেতাদের আমরা নির্দেশনা দিয়েছি। কেউ এই নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে।
এদিকে মশলার দামের লাগাম টানতে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানেও নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
অভিযানে বেশি দামে আদা বিক্রির দায়ে চট্টগ্রাম বাণিজ্যালয়কে ২০ হাজার এবং স্বাস্থ্যবিধি না মানায় হাজী এন্টারপ্রাইজ ও কেএইচ ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া বেশি দামে পাম ওয়েল বিক্রির দায়ে মেসার্স মালেক ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ড. বদিউল আলম জানান, কোরবানি ঈদের প্রধান অনুসঙ্গ গরু-ছাগল এবং মশলা। গরু-ছাগলসহ কোরবানি পশু বিক্রির হাটগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয় তা তদারকি করছে জেলা প্রশাসন। পাশাপাশি মশলার দাম নিয়ন্ত্রণেও আমরা অভিযান পরিচালনা করছি। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution