October 17, 2026, 9:17 am

মিয়ানমার-থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানিতে তারেক রহমানের শোক

Reporter Name
  • Update Time : Saturday, March 29, 2025
  • 257 Time View

মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া পৃথক স্ট্যাটাসে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তারেক রহমান লিখেছেন, “মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার আশ্বাস দেয় এবং দ্রুত পুনর্বাসনের আশা প্রকাশ করে।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার দূরে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৪ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছে।

এদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের ফলে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়ে। এতে সাত জন নিহত এবং ৮১ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিভিন্ন সংস্থা সহায়তা কার্যক্রম চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution