October 21, 2026, 10:13 pm

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গভীর রাতে আগুন

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2020
  • 609 Time View

বার্তা বিভাগ :
রাজধানী ঢাকার মহাখালী এলাকার সাততলা বস্তিতে গভীর রাতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে।
২৩ নভেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে সাততলা বস্তিতে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং পরে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্তণে কাজ শুরু করে। তবে উৎসুক জনতার ভীড়ের কারণে অগ্নিনির্বাপন কাজে বার বার বিঘœ ঘটতে থাকে।
রাত ১টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেনি। এসময় পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকান্ডের খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস কান্ট্রোল রুমে দায়িত্বরত ফরহাদুল আলম জানান, কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution