October 17, 2026, 8:56 am

রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ব্যক্তি সাহাবুদ্দিনকে নয় : সংসদে আশরাফ উদ্দিন

ডেস্ক নিউজ, শাপলা টেলিভিশন
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 252 Time View

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, তিনি রাষ্ট্রপতির পদকে সম্মান জানালেও ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ধন্যবাদ জানাতে পারেননি।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ-এ অনুষ্ঠিত অধিবেশনে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আশরাফ উদ্দিন বলেন, সংসদের বিধি অনুযায়ী রাষ্ট্রপতির পদ ও প্রতিষ্ঠানের প্রতি সম্মান দেখানো বাধ্যতামূলক। সেই সম্মান বজায় রেখেই তিনি রাষ্ট্রপতির চেয়ার ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

বক্তব্যে তিনি ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রসঙ্গও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, সে সময় সংসদ ভবনে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যদের দ্বারা নয়, বরং সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ঘটেছে।

তার এই বক্তব্য সংসদে নতুন করে রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution