October 20, 2026, 10:49 pm

রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে ৭ জনের মরদেহ উদ্ধার, আহত ২ হাজার

Reporter Name
  • Update Time : Tuesday, March 23, 2021
  • 564 Time View

বার্তা বিভাগ :
স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে। প্রায় ১৮ ঘণ্টার অগ্নিকান্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২ হাজার। পুড়েছে প্রায় ১০ হাজার ঘরবাড়ি।
স্থানীয়, পলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২২ মার্চ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালির ক্যাম্প ৮ ডব্লিউতে আগুন লাগে। এর পর দ্রুত আগুন ক্যাম্প-৮ এর ইস্ট, ওয়েস্ট এবং ৯, ১০ ও ১১ নম্বর শিবিরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট, সেনাবাহিনী, আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, পুলিশ ও রোহিঙ্গারা আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় তা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। প্রায় ১৮ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সকালে আগুণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়-ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত শিশুসহ ৭ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া অগ্নিকান্ডে প্রায় ২ হাজার মানুষ কম-বেশি আহত হয়েছেন। আর ভয়াবহ এই অগ্নিকান্ডে অন্তত ১০ হাজার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
এব্যাপারে আজ মঙ্গলবার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution