October 23, 2026, 7:30 am

শনিবার ঈদ সামগ্রী বিতরণ করবে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

Reporter
চট্টগ্রাম অফিস :
  • Update Time : Friday, April 30, 2021
  • 938 Time View

ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবছরও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পদক্ষেপ নিয়েছে সরকার অনুমোদিত সেবাধর্মী সংস্থা অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
সংস্থার সদস্য ও শুভাকাঙ্খীদের সহায়তায় এসকল সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। আগামীকাল ১ মে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ বড়পোল এলাকায় সংগঠনের কার্যালয়ে অসহায়দের হাতে তুলে দেয়া হবে ঈদ সামগ্রী। আয়োজনের মিডিয়া পার্টনার শাপলা টেলিভিশন লিমিটেড।
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমান গণি জানান, সমাজের বিভিন্ন কল্যাণে প্রতিনিয়ত ভূমিকা রাখছে এই সংস্থা। ঈদেও অসহায়দের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সংস্থার প্রধান উপদেষ্টা এমরানুল ইসলাম মুকুল বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবার সীমিত পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ভবিষ্যতে এই কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution