October 17, 2026, 6:04 am

সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমোলে মজবুত হয় সম্পর্ক, কমে অবসাদ

Reporter Name
  • Update Time : Sunday, May 25, 2025
  • 1004 Time View

সঙ্গীকে জড়িয়ে ধরুন, দেখবেন সকল দিক থেকে প্রশান্তি পাবেন। ঘুমের সমস্যা দূর করতে সঙ্গীর সঙ্গে জড়িয়ে থাকুন, এমনটাই বলছে নতুন এক গবেষণা। সারাদিন সঙ্গীকে সময় দিতে না পারলেও রাতটুকু একসঙ্গে কাটান। রাতে একে-অন্যকে জড়িয়ে ধরে ঘুমোলে কমবে অবসাদ এবং সম্পর্কের ভিত মজবুত হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গিয়েছে, যে সব যুগলরা রাতে একসঙ্গে ঘুমোয় তাদের মধ্যে সম্পর্কের ভিত খুব মজবুত। তারা মানসিকভাবে সব সময় একে অন্যের পাশে থাকে। শুধু তা-ই নয়, ওই গবেষণা বলছে, একসঙ্গে ঘুমোলে এবং সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমোলে দু’জনেরই মানসিক চাপ কমে।

প্রায় ১৩ বছর ধরে ১৪৩ জন যুগলের উপর এই গবেষণা করা হয়েছে। সেখানেই জানা গিয়েছে ‘বেডটাইম কার্ডলিং’ মানসিক চাপ কমায় এবং সম্পর্ককে সুন্দর করে তোলে। ঘুমনোর সময় এই অভ্যাস থাকলে সঙ্গীকে নিয়ে আর নিরাপত্তাহীনতাতেও ভুগবেন না। সম্পর্কে থাকার পরও যদি বিভিন্ন কারণে অ্যাংজ়াইটিতে ভোগেন, এই টোটকা আপনার জন্যই লাভজনক হবে।

সারাদিনের কাজকর্ম, স্ট্রেসের পর রাতের ঘুমটা শান্তির হওয়া চাই। বিছানায় পিঠ দেওয়া মাত্রই যে স্ট্রেস লেভেল কমে যায়, তা নয়। কিন্তু বিছানায় শুয়ে যদি সঙ্গীকে জড়িয়ে ধরেন, তা হলে দু’জনের মধ্যেই অক্সিটোসিন হরমোন নির্গত হয়। এই ‘হ্যাপি’ হরমোন কর্টিসল হরমোনের (স্ট্রেস হরমোন) মাত্রা কমিয়ে দেয়। এতে শুধু মানসিক চাপ কমে না, রক্তচাপও স্বাভাবিক থাকে, মন ভালো হয়ে যায় এবং ঘুম ভালো হয়। পাশাপাশি হার্ট ভালো থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution