October 22, 2026, 4:55 am

সীতাকুণ্ডে হাজী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, May 19, 2024
  • 267 Time View

আসন্ন হজ্ব সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো হজ্ব প্রশিক্ষণ ও হাজী সমাবেশ।

১৮ মে শনিবার সীতাকুণ্ডের জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেলস এণ্ড ট্যুরস্ এর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস হাজেরা হ্যাভেন গার্ডেনে পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাদেক মাস্তান (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেকের সঞ্চলনায় অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, হাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আলহাজ্ব শাহআলম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য মাসুদ, সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহআলম, আলহাজ্ব মাওলানা নুরুল আলম জিহাদী, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নুরুল আলম, আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ কে এম আবু তাহের বিএসসি, বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হালিম হেলালী, আলহাজ্ব মাওলানা নুরুন নবী, মোঃ ইকরামুল হক, আলহাজ্ব একে এম মছিউদ্দৌলা প্রমুখ।

এছাড়াও হজ্বের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন জামান ইন্টারন্যাশনালের পরিচালক জিয়া উদ্দিন বাবলু।
জানা গেছে, এবার সর্বমোট ৪২ জন মুসল্লি এ হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution