October 22, 2026, 5:12 am

স্পিডবোট ডুবে হতাহতের ঘটনা বাড়ছে : ১৭ জনের মরদেহ উদ্ধার

Reporter
বার্তা বিভাগ :
  • Update Time : Monday, May 3, 2021
  • 746 Time View
স্পিডবোট দুর্ঘটনা (প্রতিকী ছবি)

আজ সোমবার (৩ মে) সকালে একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ইতোমধ্যে শিশুসহ ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকায় প্রাণহানির ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় আজ সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সকাল ৯টা পর্যন্ত নিহত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এছাড়া তিনজন শিশু ও এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট ভোরে বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে এলে নদীতে থাকা একটি বালিবাহি বাল্কহেডের পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।
কাঁঠালবাড়ী নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিন শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত স্পিডবোটে কতজন ছিলেন তা জানা যায়নি। বোটটি মাঝারি ধরণের বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালকসহ অন্যান্যদের পাওয়া যায়নি। আহত দু’জনের কাছ থেকেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution