October 18, 2026, 3:10 pm

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু আর নেই

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2020
  • 580 Time View
শফিউল বারী বাবু

বার্তা বিভাগ :
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ২৮ জুলাই মঙ্গলবার ভোররাত ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এখবর নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন শফিউল বারী বাবু। পরে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত ২টার দিকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিলো।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর ইন্তেকালে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution