October 16, 2026, 9:31 am

২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2020
  • 576 Time View

বার্তা বিভাগ :
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগ্রামী ২৫ জুলাইয়ে মধ্যে দেশের ৪২টি সেক্টরে শ্রমিক, কর্মচারিদের বেতন-বোনাস পরিশোধের আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
১৫ জুলাই বুধবার রাতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রতিষ্ঠানের মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়ে আধুনিকায়ন করার যে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের দাবি জানান স্কপ নেতৃবৃন্দ। তাদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বার্থে পাট শিল্প যেন আরও ভালোভাবে চলে সরকার সেই ব্যবস্থা নেবে। পাটকল আধুনিকায়ন করা হলে পাটকলের বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়ে শ্রম মন্ত্রণালয় খেয়াল রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution