October 22, 2026, 12:10 am

২৯ মার্চ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত

Reporter Name
  • Update Time : Monday, March 15, 2021
  • 632 Time View

বার্তা বিভাগ :
গতকাল রবিবার (১৪ মার্চ) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
রবিবার বাদে মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়- রবিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য সোমবার (আজ ১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল ১৬ মার্চ মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
মহিমান্বিত শবে বরাতের রাতে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। শবে বরাত উপলক্ষে অনেকে নফল রোজা রাখেন। দান-খয়রাত, স্বজনদের কবর জিয়ারত সহ নানান রীতি পালন করা হয় এ উপলক্ষে। বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পবিত্র শবে বরাত উপলক্ষে পরদিন সরকারি ছুটি থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution