October 21, 2026, 10:14 pm

৪০তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল মিলবে জানুয়ারিতে

Reporter Name
  • Update Time : Friday, December 25, 2020
  • 617 Time View

বার্তা বিভাগ :
চলতি মাসে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব না হলেও জানুয়ারি মাসের মধ্যেই এই ফল প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে পিএসসি।
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে লিখিত পরীক্ষার ফল পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে এই বিলম্ব হবে। তবে পিএসসি আশা করছে জানুয়ারির মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারবে।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, চলতি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কারণ বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষককে দিয়ে দেখাতে হচ্ছে। যা শেষ হতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখা সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। যখনই কাজ শেষ হবে তখনই ফল প্রকাশ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution