October 23, 2026, 8:35 am

রবিবার থেকে খুলছে শপিংমল-দোকানপাট : মানতে হবে স্বাস্থ্যবিধি

Reporter
বার্তা বিভাগ :
  • Update Time : Saturday, April 24, 2021
  • 622 Time View

কঠোর লকডাউনের মেয়াদ শেষ হওয়ার ৩ দিন আগেই আগামীকাল রবিবার খুলছে শপিংমল ও দোকানপাট। তবে এক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ক্রেতা-বিক্রেতাকে।
মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৫ এপ্রিল (রবিবার) থেকে খুলবে দেশের সকল দোকানপাট ও শপিংমল। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট খোলা রাখা যাবে।
মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে কঠোর বিধিনিষেধের মধ্যেও এ নির্দেশনা জারি করা হয়েছে। এজন্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এব্যাপারে ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানার জন্য সতর্ক করে দেন। তিনি বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান না মানলে ওই মার্কেট কমিটি যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution