October 22, 2026, 2:59 am

মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুুড়েছে শত শত বসতি

Reporter
Reporter Name
  • Update Time : Monday, June 7, 2021
  • 662 Time View

বার্তা বিভাগ :
রাজধানীতে আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।


মহাখালীস্থ সাততলা বস্তিতে আজ ৭ জুন সোমবার ভোর ৫টার দিকে এই অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট প্রায় ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকাল ৮টার দিকেও অগ্নিকান্ডস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতি তাৎক্ষণিক নিশ্চিত না হলেও প্রায় ৩’শ বসতঘর পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ছুটে যায়। তবে বস্তি এলাকা হওয়ায় আগুন নির্বাপনে অনেক বেগ পেতে হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করতে আরও প্রায় একঘণ্টা পানি ছিটানো হয়। অগ্নিকান্ডের কারণ ও প্রকৃত ক্ষতি নিরুপনে কাজ চলছে। তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution