October 22, 2026, 2:59 am

চট্টগ্রামের কলেজ বাজার ও স্টিলমিল বাজারে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, আহত ১৫

Reporter
চট্টগ্রাম অফিস :
  • Update Time : Saturday, June 19, 2021
  • 689 Time View

চট্টগ্রামের কর্ণফুলীর কলেজ বাজার এবং নগরীর ইপিজেড স্টিলমিল বাজার এলাকায় ১৮ জুন শুক্রবার পৃথক দৃই সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে এসকল তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তাঁরা হলেন- পটিয়া উপজেলার দক্ষিণ মালিয়ারার নুরুল আমিনের ছেলে নুরুল আবসার (৪৮) ও অজ্ঞাত পরিচয়ের দুইজন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন- ডেইজি সর্দার (৩৫), রুবেল (৩২), সুমন দে (২৮), সুমন চৌধুরী (৩০), রিটন দেব (৪৫), রহমত আলী (৪৫), পিল্টু দাশ (৩০), কবির বিশ্বাস (৫০), বেলাল (৩৭), মুজিবুল্লাহ (৫৫), ইরফান (২৩), রিজিয়া বেগম (৩৫), সোহাগ মিয়া (৩২), মো. ইদ্রিস (৫০) এবং অজ্ঞাত পরিচয়ের ২৫ বছর বয়সী ১ পুরুষ।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস, লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। তিনি জানান, একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর ইপিজেড থানার স্টিলমিল বাজারে বাস চাপায় ৩ জন নিহত হয়েছেন।
জানা গেছে, নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার খালপাড়ে বাসের চাপায় রিকশারোহী নারী ও শিশু এবং একজন পথচারী নিহত হয়েছেন। তাঁরা হলেন- আরফা বেগম (৪৫), তাঁর ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।
দুর্ঘটনার পর স্থানীয়রা দায়ী বাস ও এর চালককে আটক করেছে।
ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution