October 23, 2026, 7:25 am

ভোলায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

Reporter Name
  • Update Time : Thursday, May 2, 2024
  • 259 Time View

ভোলায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

ভোলা জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক ও মানবিক কাজ করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। সামাজিক দায়বদ্ধ এসকল মানুষকে একসাথে করতে গত শনিবার (২৭ এপ্রিল) ঈদ পুনর্মিলী অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ৩টায় ভোলার তুলাতুলিস্থ আলাপন থাই চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সংগঠনের ভোলা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নেওয়াজ শরীফের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভোলা জেলা শাখার উপদেষ্টা মহসিন খাঁন ও পাপিয়া চৌধুরী এবং জাকির হোসেন।
বক্তব্যে এইচ এম ওসমান গনি চৌধুরী বলেন, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যগণ নিঃস্বার্থভাবে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভোলা জেলা এই কাজে অনেক বেশি সক্রিয় ভূমিকা রাখছে। এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান তাদেরকে আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌসুমি সুলতানা প্রেমা, সিনিয়র সহ-সভাপতি অজিউল্লাহ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আজিজ, অর্থ বিষয়ক সম্পাদক তানভির তারেক, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে হাফছা, কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, শিশু বিষয়ক সম্পাদিকা মিতু রাণী মজুমদার, পিথু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution