October 22, 2026, 5:58 am

শাপলা কমিউনিটি সেন্টারের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, June 2, 2024
  • 219 Time View

শাপলা কমিউনিটি সেন্টারের নব-নির্বাচিত, কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গত ১ জুন, ২০২৪ইং রোজ শনিবার শাপলা কমিউনিটি সেন্টার সন্ধ্যা ৭ টায় ২০২৪-২০২৭ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল হক’র সভাপতিত্বে ও মুহাম্মদ ইমতিয়াজ মোর্শেদ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আলহাজ্ব মাওলানা আব্দুল হান্নান। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র হাজী মোহাম্মদ হোসেন কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। এসময় উপস্থিত ছিলেন হাজী মোঃ সেকান্দর, হাজী জামাল, হাজী মোহাম্মদ আনোয়ার, হাজী আবু তাহের, মুসা মাষ্টার, ফয়েজ আহমেদ প্রমুখ। নবনির্বাচিত সদস্যগণ হলেনঃ হাজী মোঃ আমীর হোসেন (সভাপতি), হাজী মনির আহমেদ (সিনিয়র সহ-সভাপতি), মঞ্জুর আহম্মদ (সহ-সভাপতি), হাজী মোঃ নূরুল আবছার (সাধারণ সম্পাদক), মুহাম্মদ ইমতিয়াজ মোর্শেদ চৌধুরী (যুগ্ম-সাধারণ সম্পাদক), আলী আকবর বাবুল (কোষাধ্যক্ষ), শাহ নেওয়াজ সুমন (সহ-কোষাধ্যক্ষ), মোঃ আব্বাস উদ্দিন (দপ্তর সম্পাদক), মোঃ ইমরান (হিসাব নীরিক্ষক) মোঃ সাইফুল আজাদ (প্রচার সম্পাদক) ও কার্যকরী সদস্য-মোঃ ফারুক, মোঃ আলী আব্বাস ও মোঃ জোবায়ের আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution