October 22, 2026, 7:57 am

সীতাকুণ্ডে বৃক্ষরোপণ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

Reporter
এমরানুল ইসলাম মুকুল:
  • Update Time : Saturday, August 17, 2024
  • 268 Time View

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
১৭ আগস্ট শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেছেন।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সীতাকুণ্ড উপজেলার এলকে সিদ্দিকী স্কয়ার, দক্ষিন বাইপাস ও উপজেলা পরিষদে বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপন সম্পন্ন করেছে। এসময় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের এই বৃক্ষরোপন অভিযানে শামিল হতে দেখা যায়।
এর আগে শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতির মাধ্যমে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদমূলক ও সচেতনমূলক লেখনি ফুটিয়ে তোলেন। এছাড়াও বিভিন্ন হাট-বাজার, প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে অনিয়মের বিষয়ে কথা বলেন।
সীতাকুণ্ড বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী মো. রাফি বলেন, আমরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেছি। এছাড়া দেওয়ালিকরণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। একটি সুন্দর ও স্মার্ট সীতাকুণ্ড গড়ার লক্ষ্যে আমরা শিক্ষার্থীরা কাজ করে যাবে উল্লেখ করে রাফি আরও বলেন, আমরা সমাজে অনিয়ম, দুর্নীতি, মাদকাসক্ত থেকে তরুণ সমাজকে দূরে রাখতে কাজ করছি। আশা করি আমরা সফল হবোই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution