1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
আমিরের উচ্চতা নিয়ে হীনমন্যতা - SHAPLA TELEVISION
May 6, 2026, 3:27 pm

আমিরের উচ্চতা নিয়ে হীনমন্যতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
  • 175 Time View

বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি নিজের উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভোগার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়ে বেশ চিন্তিত ছিলেন এবং ভাবতেন, দর্শকরা তাকে গ্রহণ করবে কি না। নানা পাটেকারের সঙ্গে ‘বনবাস’ ছবি সম্পর্কিত আলোচনায় জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলের এক আলাপচারিতায় আমির বলেন, ‘হ্যাঁ, আমি একসময় নিজের উচ্চতা নিয়ে অনিরাপত্তায় ভুগতাম। মনে হতো, যদি মানুষ আমাকে আমার উচ্চতার জন্য গ্রহণ না করে তাহলে কী হবে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি, এ বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের প্রতি সততা এবং দর্শকদের সঙ্গে আন্তরিক সংযোগ স্থাপন।’ এর আগেও আমির খান নিজের আত্মবিশ্বাসের লড়াই নিয়ে কথা বলেছেন। ২০১২ সালে তালাশ ছবির প্রচারের সময় তিনি জানিয়েছিলেন, উচ্চতা নিয়ে মন্তব্য শুনে একসময় তাকে ‘টিংগু’ বলা হতো। এসব মন্তব্য শুরুতে তার মনে প্রভাব ফেললেও, সময়ের সঙ্গে নিজের কাজে গভীর মনোযোগ এবং দর্শকদের ভালোবাসা তাকে এই অনিরাপত্তা কাটিয়ে উঠতে সাহায্য করেছে।
‘ক্যারিয়ারের শুরুতে যে বিষয়গুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করি, পরে বুঝি, সেগুলো আসলে গুরুত্বপূর্ণ নয়। কাজের প্রতি সততা এবং দর্শকদের মুগ্ধ করার ক্ষমতা এটাই সবকিছুর মূলে রয়েছে’, বলে জানান মিস্টার পারফেকশনিস্ট। আমির খান সর্বশেষ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চাড্ডা ছবিতে অভিনয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV